এবিবি ফান প্রশ্ন- ৫৮৮ || স্বার্থের কাছে সব সম্পর্ক কেনো নিষ্প্রাণ হয়?


Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

স্বার্থের কাছে সব সম্পর্ক কেনো নিষ্প্রাণ হয়?

প্রশ্নকারীঃ

@shuvo35

প্রশ্নকারীর অভিমতঃ

অভিজ্ঞদের মতামত চাই।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_4_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

কারণ বর্তমান সময়ে দুজন মানুষের সম্পর্কের ধারাবাহিকতার থাকে এমন যে আজকাল সম্পর্ক মানে জরুরি দরকার পড়লে Hi দরকার ফুরালেই Bye।

 last year 

আপনার কথা মন কেড়ে ভাই।

 last year 

স্বার্থের কাছে সব সম্পর্ক কেনো নিষ্প্রাণ হয়?

কারণ স্বার্থ আসলেই খুব ভালো অভিনেতা — যতদিন লাভ থাকে, ততদিন আপু,ভাইয়া এবং এটা সেটা বলে ডাকতেই থাকে 🤣🤣। কিন্তু লাভ শেষ হলে তো আর চিনেই না 😂😂।

 last year 

কারণ স্বার্থ ও সম্পর্ক দুইজন সৎ ভাই।তবে সম্পর্ক স্বার্থকে ভাই মনে করলেও স্বার্থ তাকে ভাই বলে মানে না।এইজন্য স্বার্থের কাছে সম্পর্ক নিষ্প্রাণ হয়।

 last year 

আপনি ঠিক বলেছেন আপু।

 last year 

😊😊

 last year 

স্বার্থের কাছে সব সম্পর্ক কেনো নিষ্প্রাণ হয়?

স্বার্থ হচ্ছে মানুষের জীবনে ভয়ঙ্কর নেশার মতোন । এই স্বার্থের নেশাতে ডুব দিলে তখন মানুষ শুধু তার নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে । শুধু তার ভবিষ্যতের ভালো দিক, তার আশা, প্রত্যাশা, চাওয়াটাই দেখতে পায়। কিন্তু তার অতীত জীবনের হাজারো গভীর সম্পর্ক, অন্যের আবেগ, অনুভূতি, ভালোবাসা, তাকে নিয়ে অন্যের ভবিষ্যতের জীবনের কত আশা, কত স্বপ্ন তা সেই দেখতে পায় না। এই কারণে স্বার্থের কাছে সব সম্পর্ক নিষ্প্রাণ হয়।

 last year 

স্বার্থ যখন প্রাধান্য পায়, সম্পর্ক তখন আর হৃদয়ের কথা শোনে না; সে শোনে হিসেবের খাতা। বন্ধুত্ব, প্রেম, এমনকি রক্তের সম্পর্কও তখন বোঝা হয়ে ওঠে। যেখানে স্বার্থ থাকে না, সেখানেই সম্পর্ক প্রাণ পায়—কারণ ভালোবাসা তখন নিঃস্বার্থ, শুদ্ধ আর মানবিক।

 last year 

এটা আসলে ঠিক বলেছেন আপনি। খুব সুন্দর করে লিখেছেন।

 last year 

জি ভাই স্বার্থের কাছে নিজের সম্পর্কের চেয়ে হিসাবটাই বড়।

 last year 

স্বার্থ আর সম্পর্ক একসাথে হাঁটলে, সম্পর্ক হাঁপিয়ে ওঠে—আর স্বার্থ Uber ডেকে চলে যায়।

 last year 

সম্পর্ক একটু স্লো হাঁটে তাই মনে হয় 😁।

 last year 

দুনিয়া এখন ইন্টারনেটের গতিতে চলে—সম্পর্কগুলোও হয়ে গেছে ওয়াই-ফাইয়ের মতো: কানেকশন যতক্ষণ শক্ত, ততক্ষণই টিকে।

 last year 

স্বার্থ ছাড়া কেও কোনো কিছু করে না।আপনি আমি স্টিমিট এ কাজ ও করছি স্বার্থের জন্য।এবং আপনি আমার কমেন্টটি পড়বেন স্বার্থের জন্য🤭🤭🤭যদি কমেন্ট করেন ওইটাতেও স্বার্থ আছে😁😁

 last year 

কি বলেন ভাই, আপনার মতোন করে তো ভাবিনি কখনো?

 last year 

স্বার্থের কাছে সব সম্পর্ক কেনো নিষ্প্রাণ হয়?

কারণ স্বার্থ আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। যখন কেউ আমাদের সাথে সম্পর্ক করে সেটি যদি হৃদয় থেকে আসে তাহলে সেই সম্পর্ক ঠিকে থাকে অনেক দিন। আর যদি কেউ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সম্পর্ক করে তাহলে সেই সম্পর্ক বেশিদিন ঠিকে না এবং সম্পর্কগুলো নিষ্প্রাণ হয়ে যায়।
 last year 

এইটা বাস্তব অনেকের স্বার্থের জন্য সম্পর্ক তৈরি করে।

 last year 

স্বার্থের কাছে সব সম্পর্ক তুচ্ছ। যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণ সম্পর্ক আছে। যখন স্বার্থ ফুরিয়ে যায় তখন রক্তের সম্পর্ক গুলো চোখের পলকে নষ্ট হয়ে যায় এটাই বাস্তব।

 last year 

এটা একদম সত্যি একটা কথা।

 last year 

জি আপু, প্রকৃতির বাস্তবতা এমনি।