এবিবি ফান প্রশ্ন- ৫৮৭ || গাধা পিটিয়ে ঘোড়া তৈরি হয় না কেন?


Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

গাধা পিটিয়ে ঘোড়া তৈরি হয় না কেন?

প্রশ্নকারীঃ

@green015

প্রশ্নকারীর অভিমতঃ

কারন গাধার বুদ্ধি প্রাচীন যুগের মতো আর ঘোড়ার বুদ্ধি আধুনিক যুগের মতো।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_4_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

গাধা পিটিয়ে ঘোড়া তৈরি হয় না কেন?

গাধা পিটিয়ে ঘোড়া হয় না,
কারণ সফটওয়্যারে হার্ডওয়্যার বদলায় না!🤣🤣

 last year 

আপনি ঠিক বলেছেন ভাই।

 last year 

গাধা পিটিয়ে ঘোড়া বানানোর চেষ্টা মানে পেঁপেতে মধু খোঁজা ,না মধু মিলবে, না পেঁপে খাওয়া যাবে।গাধার গুণ গাধাই, ঘোড়ার স্টাইল আলাদা। জোরে পেটালে হয়তো দৌড়াবে, কিন্তু রেসে নামলে ঠিকই হাই করে ঘাস খাবে।😄🐴🐐

 last year 

আসলেই গাধার বৈশিষ্ট্য কেবলমাত্র গাধার মধ্যেই সীমাবদ্ধতায় পরিপূর্ণ।

 last year 

আপনি তো বেশ ভালোই বলেছেন।

 last year 

হি হি,দারুণ বলেছেন আপু।☺️☺️

 last year 

অসাধারণ বলেছেন আপনি।

 last year 

এখানে বুদ্ধি র বিষয়টা সবচেয়ে বেশি এগিয়ে।গাধা আজীবন ই বলদ।অন্যদিকে ঘোড়া তার বুদ্ধি, যোগ্যতায় সবদিক দিয়ে এগিয়ে।

 last year 

ঘোড়া তার বুদ্ধির মাধ্যমে এগিয়ে যায় এটা ঠিক।

 last year 

সঠিক বলেছেন ভাইয়া👍.

 last year 

কথায় বলে বুদ্ধির জন্যই মানুষ অনেক উপরে উঠতে সক্ষম হয় কিন্তু গাধার বুদ্ধি নেই বললেই চলে।সে যতই শক্তিশালী হোক না কেন সে গাধা গাধাই থেকে যায় ।

 last year 

হ্যাঁ এইটা একদম সত্যি কথা বলেছেন।

 last year 

গাধাকে পিটিয়ে ঘোড়া বানাতে গেলে ঘোড়া তো রাগ করবে। কারন ঘোড়া বিয়ে করতে গিয়ে দেখবে গাদা ঘোড়া সেজে বসে আছে,ধোকা ধোকা,হা হা হা।😂🥴

 last year 

হি হি,এটা দারুণ মজার ছিল😄😄।

 last year 

জি ভাই , ঘোড়াকে এইভাবে ধোকা দেওয়া ঠিক নয়।

 last year 

গাধা পিটিয়ে ঘোড়া তৈরি হয় না কেন?

বিড়াল পিটিয়ে যেমন বাঘ তৈরি করা যায় না, আর গুঁইসাপ পিটিয়ে যেমন সান্ডা তৈরি করা যায় না, ঠিক তেমনি ভাবে গাধা পিটিয়ে ঘোড়া তৈরি করা যায় না🤣😁।

 last year 

হি হি,দারুন বলেছেন ভাইয়া☺️☺️.

 last year 

ভাই আপনার এই মন্তব্য কে সেলুট জানাই🫡

 last year 

কারণ পিটিয়ে কোন কিছুর পরিবর্তন আনা যায় না, টেকনিক অবলম্বন করতে হয়।

 last year 

জি ভাই, বাস্তব টেকনিক পরিবর্তন করতে হয়।

 last year 

গাধা পিটিয়ে ঘোড়া তৈরি হয় না কেন?

গাধা শান্ত প্রাণি । গাধার বুদ্ধি কম। তবে যে বুদ্ধি আছে সে বুদ্ধি গাধা কাজে লাগায়। গাধা ভাবলো মানুষ যদি আমাকে পিটিয়ে ঘোড়া বানায় তাহলে আমি ঐ মানুষ গুলোকে আমার পিঠে নিয়ে চড়তে হবে। মানুষ আমাকে অবহেলা করে আমার বুদ্ধিমত্তার প্রশংসা করে না তাই আমি কোনভাবে মানুষকে আমার পিঠে তুলবো না 💗💙🩵😁😁😁। এই জন্য গাধা পিটিয়ে ঘোড়া তৈরি হয় না

 last year 

আগে বলুন আপু, মানুষকে কি কখনো জ্বিন বানানো সম্ভব? না তো? ঠিক তেমনি কিছু কিছু সত্তার পরিচয় আছে যেগুলোর দায়িত্ব কেবলমাত্র উপরওয়ালার হাতেই। যেটা আমরা মানুষরা কোনোভাবেই চাইলেও পরিবর্তন করতে পারি না। আর ঠিক সে কারণেই গাধাকে পিটিয়ে কখনোই ঘোড়া করা সম্ভব নয়।

 last year 

কমবুদ্ধিসম্পন্নকে শিখিয়ে পড়িয়ে তীক্ষ্ণবুদ্ধিসম্পন্ন করা আসলেই কঠিন কাজ।তাই বলে প্রবাদ তো পাল্টে যাবে না তাইনা ভাইয়া!

 last year 

জি ভাই বাস্তব।

 last year 

আসলে গাধা পিটিয়ে ঘোড়া তৈরি করা যায় না। কারণ গাধা হচ্ছে পরিশ্রমই আর গোড়া হচ্ছে আধুনিক যুগের সিসি ক্যামেরার মতো। কারণ গোড়া সিসি ক্যামেরার মতো দ্রুত চলে।