এবিবি ফান প্রশ্ন- ৫৫৮ | মেধা নাকি পরিশ্রম সফল হতে হলে কোনটা লাগে?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

মেধা নাকি পরিশ্রম সফল হতে হলে কোনটা লাগে?

প্রশ্নকারীঃ

@ah-agim

প্রশ্নকারীর অভিমতঃ

আমি মনে করি সফল হতে হলে মেধার প্রয়োজন। কারণ অনেকে কঠিন পরিশ্রম করে সফল হতে পারে না। মেধা খাটি পরিশ্রম করলে তবে সফল হওয়া যায়।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

পরিশ্রম সফলতার একমাত্র চাবিকাঠি। আপনি যতই মেধাবী হোন না কেন যদি কঠোর পরিশ্রম না করেন সে ক্ষেত্রে সফল হতে পারবেন না তাই আমার মনে হয় পরিশ্রম করলেই সফল হওয়া সম্ভব। তবে কেউ যদি বেশি করে পুশ কয়েন কিনে রাখে তাহলে পরিশ্রম ছাড়াই অনেক ধনী হয়ে সফল হতে পারে 😜

 last year 

আমার মতে কেউ যদি জীবনে সফলতা অর্জন করতে চায় তাহলে তাকে অবশ্যই মেধার অধিকারী হতে হবে। কারন মেধা না থাকলে পরিশ্রমের কোন স্বার্থকতা নেই। পরিশ্রম করে কেবল সময় আর কষ্ট দুটোই বৃথা যায় যদি নিজের মধ্যে কোন মেধা না থাকে।

 last year 

পরিশ্রম সাফল্যের চাবিকাঠি, তবে পরিশ্রমের সাথে সাথে মেধাও থাকতে হবে। শুধু পরিশ্রম করলেই হবে না।

 last year 

মেধা নাকি পরিশ্রম সফল হতে হলে কোনটা লাগে?

আমি অনেক মেধাবী দেখেছি যারা সফল হতে পারেনি। কিন্তু আমি অসংখ্য পরিশ্রমী দেখেছি যারা সবাই সফল। আমার মতে সফলতার জন্য মেধার চেয়ে পরিশ্রমী হওয়া বেশি জরুরি।

 last year 

মেধা আর পরিশ্রম দুটোই দরকার, কিন্তু পরিশ্রম ছাড়া মেধা অনেক সময় ফাঁকা বাসের মতো।তাই মেধাকে চালাতে পরিশ্রমের গিয়ার লাগাতে হবে, না হলে গাড়ি চলবে না, শুধু হর্ণ বাজবে😄

 last year 

আমার মতে,পরিশ্রম-ই সফল আনতে পারে।কারণ অনেকের মেধা থেকেও তাদের অলসতার জন্য কাজে না লাগিয়ে নাকে তেল দিয়ে ঘুমায়,কিন্তু অনেকের মেধা না থাকলেও পরিশ্রম দ্বারা সফল ব্যক্তিত্বে পরিণত হচ্ছে।

 last year 

মেধা আর পরিশ্রম — সফলতার রেসে দুজনেই দৌড়ায়। মেধা গাড়ি চড়ে আসে, কিন্তু মাঝপথে গাড়ির চাকা ফেটে গেলে, তখন পরিশ্রমই ঠেলতে ঠেলতে তাকে গন্তব্যে পৌঁছায়!

 last year 

মেধা যদি জাহাজ হয়, পরিশ্রম হলো সেই জাহাজের ইঞ্জিন।

 last year 

মেধা নাকি পরিশ্রম সফল হতে হলে কোনটা লাগে?
আমি মনে করি সফল হতে গেলে মেধা এবং পরিশ্রম দুটোই লাগে।আমার মেধা আছে কিন্তু পরিশ্রম করলাম না তখন সেই মেধাটা কাজে লাগলো না আবার পরিশ্রম করলাম কিন্তু আমার বুদ্ধি নেই। এজন্যই মেধা ও পরিশ্রম দুটোই লাগে সফল হতে গেলে।

 last year 

সুবুদ্ধি লাগিয়ে পরিশ্রম করলে তবেই সফল হওয়া যায়।তা না হলে কেবল গাধার খাটুনীই খাটতে হয়।