"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৬৩০ [ তারিখ : ২১/০৪/২০২৫ ]


Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @saymaakter


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নামঃ সায়মা আক্তার। জাতীয়তাঃ বাংলাদেশী। সায়মা আক্তার নিজেকে একজন ব্লগার, উদ্যোক্তা হিসেবে পরিচয় দেন। কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। উনি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি। আর অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি। আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই। আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1000120809.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


1000120808.jpg

ভুল চিকিৎসা জীবনের কান্না by @saymaakter( date 19.04.2025 )

বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আসলে আমার বাংলা ব্লগ কমিউনিটি এতটাই আমাদের সকলের প্রিয় হয়েছে যেখানে রুটিন মাফিক কাজ না করলে মনে হয় কি যেন করিনি তাই তো চেষ্টা করে যাচ্ছি আমার বাংলা ব্লগে প্রতিদিন নিত্য নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হতে।আমি আজ আপনাদের মাঝে একটি ব্যতিক্রম ধরণের পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজ আপনাদের মাঝে জেনারেল রাইটিং "ভুল চিকিৎসা জীবনের কান্না"।--


অসাধারণ কনটেন্টের মর্মার্থ আমার কাছে বৃহৎ লেগেছে। পরিবারের কাছে পরিবারের একজন সদস্য অমূল্য। বর্তমানে চিকিৎসার নামে অযোগ্য বহু লোক ডাক্তারের চেয়ারে বসে আছে। আবার কখনো কখনো যোগ্যদের মধ্যেও অবহেলার চিহ্ন দেখা যায়। প্রায়শই শোনা যায় ভুল চিকিৎসার ঘটনা।

অথর যে কনটেন্টি লিখেছেন সেটা বর্তমান সময়ের সাথে একেবারে মিলে যায়। আবার হসপিটাল গুলোতে দালালের অভাব নেই। সবখানে শুধু ব্যবসার মন মানসিকতা। অর্থের কাছে মনুষত্ব মলিন। কোন একজন মানুষের আপনজন, যে তার জীবনের থেকে বেশি দামি - তার মূল্য খুবই নগণ্য এই কসাই চিকিৎসক গোষ্ঠীর কাছে।

ভালো চিকিৎসকদের বড্ড অভাব। ডাক্তারদের কাছে গেলে দেখা যায় দু মিনিটও সময় দিতে চান না একটা রুগীর পিছে। তাদের টার্গেট ৪০-৫০ টা রুগী দেখে শেষ করা। মৃত্যুর পরেও একটা জীবন আছে সেই জীবনে গিয়ে তারা কি জবাব দেবে সেটাও চিন্তা করো না। সাধারণ মানুষদের জীবনের মূল্য খুবই নগণ্য।


1000120808.jpg

ছবিটি @saymaakter ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 last year 

সায়মা আপু তো যুগউপযোগী এবং সতর্কতামূলক একটি পোষ্ট লিখেছেন। আসলে এটা সত্য কথা যে ভুল চিকিৎসা জীবনের কান্নার কিন্তু মূল কারণ। ভুল চিকিৎসার কারণে রোগীর অবস্থা আরো শোচনীয় করে দেয়। যাই হোক গতানুগতিক একটি পোস্টকে ফিচার পোস্ট হিসেবে মনোনীত করার জন্য ধন্যবাদ।

 last year 

বেশ কিছু দিন পর আমার পোষ্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই। সত্যিই পরিবারের কাছে পরিবারের সদস্য অনেক দামি। যেটা কোন টাকা-পয়সা দিয়ে বিচার করা যায় না। আর যার যে চলে যায় সেই শুধুমাত্র বুঝতে পারে তার জীবনে কি চলে গেল। আসলে এই ধরনের ডাক্তারদের জন্যই কত মানুষ কত বিপদে পড়ছে।